"এবার এসএমসিআইএফে মনিটরিং কর্মকর্তা কাজী কামরুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগ" শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে এসএমসিআইএফ’র প্রধান কার্যালয়ের মনিটরিং কর্মকর্তা কাজী কামরুল হাসান। গত ১২ নভেম্বর আজকের বাংলাদেশ টুয়েন্টিফোর ডটকম অনলাইন পত্রিকায় এসএমসিআইএফ’র প্রধান কার্যালয়ের মনিটরিং কর্মকর্তা কাজী কামরুল হাসানের বিরুদ্ধে “এবার কাজী কামরুল হাসানের ক্ষমতার অপব্যবহার ও পদোন্নতি বানিজ্যের অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
উক্ত সংবাদটির বিষয়ে প্রতিবাদ করে লিখিত বক্তব্য প্রদান করেছেন মনিটরিং কর্মকর্তা কামরুল হাসান প্রকাশিত সংবাদ টিকে তিনি মিথ্যা বানোয়াট হিসেবে অভিহিত পুর্বক সংবাদ টির ব্যাপারে ক্ষোভ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। উক্ত সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ করেছেন তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক: এম শিমুল খান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত