নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ফ্যামিলী কার্ড, কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ ও ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠান উদ্বোধনের পর মাগুরার শ্রীপুরে অসহায় ও দুস্থ নারীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এর আগে উপজেলা হলরুমে অতিথিদের সাথে সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও উপকারভোগী জনগণ ভার্চুয়াল প্রযুক্তিতে অনুষ্ঠানটির সম্প্রচার দেখেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৫ এর সংসদ সদস্য এ্যাড. নেওয়াজ হালিমা আরলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আজমউদ্দীন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এসএম সোহাগ মামুদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা।
আলোচনা সভা শেষে দুস্থ ও অসহায় নারীদের মাঝে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা প্রদান করা হয়।



