ছবি ভিডিও ভিডিও
অপরাধ, আমার দেশ, শীর্ষ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত, হাসপাতালে চিকিৎসাধীন

প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ৩:১২ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: এম রোমানিয়াখুলনা ব্যুরো




খুলনা ব্যুরোঃ খুলনা মহানগরীর ৩ নম্বর কাসেম সড়কে দুর্বৃত্তদের গুলিতে জনি (৩২) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ইদ্রিস সাহেবের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত জনি ২ নম্বর কাসেম সড়কের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত হামিদ।

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি জনিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে তাঁর নিতম্বে গুলি লাগে। গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয় লোকজন আহত জনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জড়িতদের পরিচয় ও হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য এবং তদন্তের অগ্রগতি নিশ্চিত হওয়া গেলে বিস্তারিত তথ্য জানা যাবে।