শিরোনাম :
নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে : কর্ণফুলী টানেল প্রকল্পে আর্থিক অনিয়মের তদন্ত : নজরে সাবেক উপ-প্রকল্প পরিচালক ড. অনুপম সাহাকারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ : নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনার দাবিগণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ : দুদক, মন্ত্রণালয় ও টিআইবির নজরদারির দাবিআজিমপুরের আলোচিত শিশু অপহরণ মামলায় নতুন মোড় : ষড়যন্ত্র ও সাজানো নাটকের অভিযোগ ফাতেমা আক্তার শাপলারলাইট হাউজ প্রকল্পে লুটপাট ও সমন্বয়হীনতার অভিযোগ : লুৎফুজ্জামান বাবর ও যুবদল নেতা নয়নের নাম ভাঙিয়ে ঠিকাদার মুন্নার তদবির!বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের : নিজেকে বাঁচাতে বিআরটিসি ম্যানেজার জুলফিকার আলীর দৌড় ঝাপ শুরু !মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রীরাজধানীর গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ বন্ধে নোটিশ করেছে রাজউকপ্রকাশিত সংবাদের প্রতিবাদরাজধানীর গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত : একতলা থেকে চারতলা ভবন : নীরব রাজউক জোন-৬

আমার দেশ, চট্টগ্রাম, ঢাকা, দুর্নীতি, বিশেষ প্রতিবেদন, শীর্ষ

নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে : কর্ণফুলী টানেল প্রকল্পে আর্থিক অনিয়মের তদন্ত : নজরে সাবেক উপ-প্রকল্প পরিচালক ড. অনুপম সাহা

প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৪:৪৩ অপরাহ্ণ

এম শিমুল খান, ঢাকাঃ কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) বড় ধরনের আর্থিক অনিয়ম, দুর্নীতি ও রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ৬৮৬ কোটি টাকা ক্ষতির অভিযোগে চলমান তদন্ত নতুন মোড় নিচ্ছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এছাড়া প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও আর্থিক অসংগতি খতিয়ে দেখতে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং সরকারের উচ্চ পর্যায় থেকেও পৃথক তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই তদন্তের আওতায় আসতে পারেন প্রকল্পটির সাবেক উপ-প্রকল্প পরিচালক (ডিপিডি) ও বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) পরিচালক (অর্থ ও হিসাব) যুগ্ম সচিব ড. অনুপম সাহা।

প্রকল্পে সম্পৃক্ততা ও বদলিঃ প্রশাসনিক নথিপত্র অনুযায়ী, ড. অনুপম সাহা টানেল নির্মাণ প্রকল্পের গুরুত্বপূর্ণ সময়ে উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবেও কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০২৩ সালের মার্চ মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে টানেল প্রকল্পের উপ-প্রকল্প পরিচালকের পদ থেকে বদলি করে বিআরটিসির পরিচালক (অর্থ ও হিসাব) হিসেবে বদলি ও নিয়োগ দেওয়া হয়।

দুদকের তদন্ত ও সম্ভাব্য সম্পৃক্ততার প্রশ্নঃ দুদকের দায়ের করা মামলায় রাষ্ট্রের প্রায় ৬৮৬ কোটি টাকা আর্থিক ক্ষতির যে অভিযোগ আনা হয়েছে, তা প্রকল্পের তৎকালীন প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনার সাথে সরাসরি সম্পৃক্ত।

নাম প্রকাশ না করার শর্তে দুদকের তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, মামলার প্রাথমিক এজাহারে চারজনের নাম থাকলেও তদন্তের স্বার্থে এবং দালিলিক প্রমাণের ভিত্তিতে নতুন নাম যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

তিনি আরো বলেন, প্রকল্পের তৎকালীন উপ-প্রকল্প পরিচালক হিসেবে ড. অনুপম সাহার দায়িত্বকালীন সময়ের আর্থিক অনুমোদন ও ব্যয়ের নথিপত্র খতিয়ে দেখা হতে পারে। সুনির্দিষ্ট অভিযোগ বা দালিলিক প্রমাণ পাওয়া গেলে তাকেও জিজ্ঞাসাবাদ ও তদন্তের আওতায় আনা হবে।

একাধিক সূত্রের দাবি, তৎকালীন রাজনৈতিক প্রভাব ও আঞ্চলিক পরিচয়ের সুযোগ কাজে লাগিয়ে প্রকল্পের বিভিন্ন কেনাকাটা ও ব্যয়ে অনিয়ম হয়েছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

টিআইবির পর্যবেক্ষণঃ বৃহৎ অবকাঠামো প্রকল্পে এ ধরনের আর্থিক অনিয়মের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, মেগা প্রকল্প গুলোতে ব্যয় বৃদ্ধি এবং আর্থিক অনিয়মের যে চিত্র সামনে আসছে, তা অত্যন্ত উদ্বেগজনক। কেবল শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই চলবে না। প্রকল্প বাস্তবায়ন, অর্থ ছাড় এবং প্রশাসনিক অনুমোদনের সাথে যেসব সরকারি কর্মকর্তা সরাসরি যুক্ত ছিলেন, তাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা জরুরি, যাতে ভবিষ্যতে রাষ্ট্রীয় অর্থের এমন অপচয় রোধ করা যায়।

অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য: এ বিষয়ে ড. অনুপম সাহার বক্তব্য জানার জন্য তার দাপ্তরিক ও ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।