শিরোনাম :
অনুসন্ধানী প্রতিবেদন : সওজে চলছে সার্কাস : প্রকৌশলীদের রাজনৈতিক লিয়াজো রক্ষার অসম প্রতিযোগিতাপ্রকাশিত সংবাদের প্রতিবাদরাজধানীর গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত : একতলা থেকে চারতলা ভবন : নীরব রাজউক জোন-৬ঘুষের মামলায় কারাদণ্ড : তারপরও রাজউকের প্রধান প্রকৌশলী মোজাফফরবিআরটিসি বরিশাল বাস ডিপোর ভেতর নাশকতার পরিকল্পনার অভিযোগ : ম্যানেজার জুলফিকার আলীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দাপ্তরিক গোপনীয়তা ভঙ্গ, সরকারি আদেশ অমান্য করে অবৈধ কাউন্টার পরিচালনার অভিযোগ : গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ কামনাএনবিআরের অতিরিক্ত কর কমিশনার মিজানুরের দুর্নীতি: স্বজনপ্রীতি, বেনামি সম্পত্তি ও সিন্ডিকেটের জালরেজিস্ট্রেশনে মাইকেল-জান্নাতের বদলি বাণিজ্য : দুদকের হস্তক্ষেপ কামনাবহুল আলোচিত সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর দুর্নীতি, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর চিত্র : দুদকের হস্তক্ষেপ কামনা দীর্ঘ আইনি লড়াই শেষে দুদকে ফিরেছেন শরীফ উদ্দিন, সত্যের জয়ের নতুন অধ্যায়রক্তাক্ত খুলনায় পুলিশও অনিরাপদ

আমার দেশ, ঢাকা, শীর্ষ

রাজধানীর গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ বন্ধে নোটিশ করেছে রাজউক

প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ১২:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর পূর্ব গোড়ানে রাজউকের অনুমোদিত নকশা লঙ্ঘনের অভিযোগে নোটিশ করেছে রাজউক।

জানা যায়, অনুমোদিত নকশায় নির্ধারিত সীমা ও জায়গা ছাড়ার বিধান অনুসরণ না করায় এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ওই ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেয় রাজউক। ভবনটি আগে একতলা পর্যায়ে থাকলেও বর্তমানে তা চারতলা পর্যন্ত নির্মাণ কাজ চলছিলো। যা বর্তমানে বন্ধ করা হয়েছে।

স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য ও অভিযোগ অনুযায়ী, ভবন নির্মাণে রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানো হয়েছে। বিশেষ করে নির্ধারিত জায়গা ছাড়ার বিধান এবং ক্যান্টিলিভার সম্প্রসারণের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠায় ওই ভবনের মালিককে নোটিশ করে রাজউক জোন-৬। ভবনটির নির্মাণ কাজে নকশা বহির্ভূত সম্প্রসারণের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠার পর কার্যকর ব্যাবস্থা গ্রহন করে রাজউক জোন-৬।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাজউক জোন-৬ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজউক সূত্রের তথ্য অনুসারে নির্মাণ কাজ বন্ধে ভবন মালিককে ১ম নোটিশ, কারণ দর্শানোর নোটিশ ও ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করার নোটিশ প্রেরণ করা হয়।

সংশ্লিষ্ট ইউটিলিটি প্রভাইডর স্ব স্ব ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন না করায় ইমারত নির্মাণ আইন অনুসারে উচ্ছেদ প্রস্তাব অনুমোদনের অপেক্ষমান আছে। কর্তৃপক্ষ কর্তৃক উচ্ছেদ প্রস্তাব অনুমোদিত হলে সংশ্লিষ্ট ভবনের ব্যত্যয়কৃত অংশ অপসারণে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।