মাজেদুল হকের সাহিত্যকর্মের ইতিবৃত্তঃ কবি মাজেদুল হক “বিরহী কবি” উপাধিতে সমধিক খ্যাত ও সমাদৃত জন্ম তারিখ – ৩ জুলাই ১৯৭৭ খ্রীস্টাব্দ (১৯ আষাঢ়)।জন্মস্থান-বাংলাদেশের নেত্রকোণা জেলার সদর উপজেলায় পাটলী গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা-এস এম কিতাব আলী, মাতা-বেগম আয়েশা খাতুন। তার পেশা – এল এফ এফ (লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর) প্রাণিসম্পদ অধিদপ্তর।
লেখালেখি শুরুঃ কিশোর বয়স থেকে কবির লেখালেখির হাতেখড়ি, বি এ অধ্যয়নরত সময়ে তাঁর লেখা প্রথম পত্রিকায় প্রকাশিত হয়, এখনও নিয়মিত স্থানীয় ও জাতীয় পত্রিকায় এবং ম্যাগাজিনে প্রকাশিত হচ্ছে কবির লেখা। প্রাণিসম্পদ অধিদপ্তরে কর্মরত কবির কর্মব্যস্ত জীবন তারপরেও সময় সুযোগে চালিয়ে যাচ্ছেন কবির সৃজনশীল লেখনী।
সম্মাননাঃ ২০১৭ খ্রীস্টাব্দে ছড়া প্রতিযোগিতায় “সেরা ছড়াকার” নির্বাচিত হওয়ায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত জনসমাবেশে তৎকালীন দ্বায়িত্বরত জেলা প্রশাসক জনাব ডক্টর মুশফিকুর রহমান কবির হাতে “সম্মাননা স্মারক” (সেরা ছড়াকার সম্মাননা) তুলে দেন এবং দেশবরেণ্য শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার কবিকে “উত্তরীয়” পড়িয়ে সম্মানিত করেন।
শিশুসাহিত্যিক-শিশুদের জন্যে তিনি লিখেছেন শিশুতোষ ছড়া কবিতা, যা শিশুদের মানবিক ও মেধা বিকাশে সহায়ক। এসব ছড়া কবিতা পড়ে শিশুরা শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠবে।
উপাধি – ২০২২ খ্রীস্টাব্দে “কলম একাডেমি লন্ডন” ও কলম টিভি’র প্রতিষ্ঠাতা- অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী কলম টিভি’র আলোচনা অনুষ্ঠানে একাডেমির পক্ষ থেকে প্রাতিষ্ঠানিকভাবে তাঁর সাহিত্য চিন্তার আলোকে এবং সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ কবি মাজেদুল হক কে “বিরহী কবি” উপাধিতে ভূষিত করেন।
তরুণ প্রজন্মের জনপ্রিয় কবি-প্রেম, বেদনা, বিচ্ছেদ ও জীবন বোধের রোমান্টিক কবিতা লিখে তরুণ প্রজন্মের জনপ্রিয়তা লাভ করেছেন বিরহী কবি। তাঁর আবেগঘন ও সুমধুর লেখার জন্য তরুণ প্রজন্মের কাছে তিনি বেশ সমাদৃত। প্রতিবছর স্কুল কলেজের ছাত্র-ছাত্রী বিরহী কবির কবিতা আবৃত্তি করে অর্জন করছে বার্ষিক পুরস্কার
পুরস্কারঃ “হাজার কবির কবিতা সাহিত্য পরিষদ ” শিরোনামের সাহিত্য সংগঠন কর্তৃপক্ষ সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০২৪ খ্রীস্টাব্দে বিরহী কবিকে “জহিরুল সাহিত্য পুরষ্কার” প্রদান করেন।
পাঠক নন্দিত জনপ্রিয় কবি-সুনিপুণ কারুকার্য কাব্যিক শৈলী শোভিত মনোমুগ্ধকর কবির কবিতা আবৃত্তি শিল্পীরা আবৃত্তি করেছেন নিয়মিত। বাংলাদেশের বিভিন্ন জেলার আবৃত্তি শিল্পী নিয়মিত আবৃত্তি করছেন এবং সুদূর ভারতের অনেক সুনামধন্য আবৃত্তি শিল্পী আবৃত্তি করেছেন বিরহী কবির কবিতা। মাজেদুল হকের কবিতার প্রচার ও প্রসারের ব্যপ্তিতে তিনি জাতীয় ও আন্তর্জাতিক ভাবে সমাদৃত হয়েছেন।
মূলভাব-প্রেম, বেদনা, বিচ্ছেদ, মানবতা এবং জীবনঘনিষ্ঠ বাস্তবতা তাঁর কবিতার মূলভাব।
প্রধান উপজীব্য-তাঁর কবিতায় সাহিত্যদর্শনের মূল চালিকাশক্তি হলো মানবপ্রেম, বিরহবোধ এবং আধ্যাত্মিক চেতনা প্রধান উপজীব্য।
কবিতার বৈশিষ্ট্য-তিনি মূলত মানুষের অন্তরের একাকীত্ব, প্রেম, বিচ্ছেদের অনুভূতিগুলোকে অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় ফুটিয়ে তোলেন।
কাব্যশৈলী-তাঁর কবিতায় খুঁজে পাওয়া যায় সুনিপুণ কারুকার্য, প্রথাগত ছন্দের কঠিন ও কঠোর নীতিমালা অবলম্বন। লিখেছেন সনেট ও আধুনিক গদ্যছন্দ।
ছন্দ ও শৈলী-তিনি একজন স্বতন্ত্র ছান্দসিক কবি হিসেবে পরিচিত, প্রথাগতছন্দ ও গদ্যছন্দে সিদ্ধহস্ত।যিনি বাংলা কাব্যের প্রচলিত ছন্দরীতির পাশাপাশি নিজস্ব প্রকাশভঙ্গিতে কবিতা রচনা করেন। বাংলা ছন্দে তিনি নতুন ধারা আনার চেষ্টা করেছেন। ইতিমধ্যে বেশকিছু নতুন ছন্দকাঠামো বা ছন্দরীতি সৃষ্টি করেছেন।
স্বীকৃতি-প্রখ্যাত সাহিত্যিকগণ তাঁর কবিতার আলোচনা ও সমালোচনা করতে গিয়ে বাংলা সাহিত্যে তাঁর বিশেষ সৃষ্টিশীলতার জন্য তাঁকে “বিরহী কবি” উপাধিতে সমাদৃত করেছেন।
কবির একক প্রকাশিত গ্রন্থ ছাড়াও শতাধিক সংকলনে প্রকাশিত হয়েছে বিরহী কবির লেখা।
সাহিত্যিক বিস্তার-তিনি কবিতা, ছড়া, গান,গল্প, প্রবন্ধ ও উপন্যাস রচনা করেন, সাহিত্যের প্রত্যেক শাখায় রয়েছে তাঁর সার্থক বিচরণ।
সখের বিষয়-স্বরচিত গানে তিনি নিজেই সুরারোপ করেছেন এবং কিছু গানে তিনি কন্ঠ দিয়েছেন, স্বরচিত কবিতা আবৃত্তি করেছেন। তিনি আবৃত্তিকার ও সুরকার হিসেবেও সক্রিয়।



